ঠাকুরগাঁওয়ে মাটির নিচে প্রাচীন মুদ্রার সন্ধান

আপডেট : ১৬ মার্চ ২০২১, ১০:২৭ পিএম

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজারামপুর গ্রামে বাড়ির মাটির নিচে পাওয়া গেছে ১৪৩টি প্রাচীন মুদ্রা। গত সোমবার রাতে ওই গ্রামের শিক্ষক কেশব চন্দ্র বর্মনের বাড়ি থেকে এসব মুদ্রা উদ্ধার করা হয়। রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, মনে হচ্ছে মুদ্রাগুলো দস্তা, ধাতব ও রুপা মিশ্রিত। ফারসি ও ইংরেজি লেখা রয়েছে মুদ্রার পিঠে। কেশব চন্দ্র বর্মনের বাড়ির শৌচাগারের স্লাব বসানোর জন্য মাটি খনন করছিলেন কয়েকজন শ্রমিক। খননের এক পর্যায়ে ঢাকনাযুক্ত একটি পিতলের কলস বের হয়ে আসে। শ্রমিকরা ওই কলস খুলে  ভেতরে প্রাচীন মুদ্রাগুলো দেখতে পান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত