মনোহরদীতে নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ২০ মার্চ ২০২১, ১২:৩২ এএম

নরসিংদীর মনোহরদীতে বহ্মপুত্র নদীতে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার শুকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এক সঙ্গে বাবা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলেন- মো. জাকারিয়া ফরাজী (৫০) তার ছেলে মো. সাজিদ ফরাজী (৭)। তারা দীঘাকান্দি গ্রামের ফরাজী বাড়ীর বাসিন্দা।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষি জমি নদীর পাড়। সকালে মাঠে যাওয়ার সময় তার শিশু সন্তান তার সাথে যাওয়ার বায়না ধরে। পরে ছেলেকে নিয়েই ফরাজী মাঠে যাচ্ছিল। 

তারা কলাগাছের ভেলা দিয়ে বহ্মপুত্র নদী পারাপারের সময় তার শিশু সন্তান নদীতে পড়ে যায়। সন্তানকে বাঁচাতে বাবা জাকারিয়া ফরাজী নদীতে ঝাঁপ দেয়। এসময় বাবা ছেলে দুই জনই নদীতে ডুবে যায়। 

পরে আশপাশের লোকজন নদীতে থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর  চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষনা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান বলেন, নদীর মাঝ খানে যাওয়ার পর ভেলা থেকে শিশুটি উল্টে পড়ে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে দুজনেরই মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত