করোনা মোকাবিলায় নেত্রকোনা পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি

আপডেট : ২১ মার্চ ২০২১, ০৫:২৩ পিএম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সচেতনতা সৃষ্টিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের উদ্যোগে নেত্রকোনায় মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় শহরের মোক্তারপাড়ায় পৌরসভার মোড় থেকে শুরু করে নাগড়া ব্রিজ পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে যাত্রী সাধারণ, গাড়ি চালক, রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান, পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

এর আগে পৌরসভা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতায় পুলিশের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি শহরের অন্যান্য স্থানে পালন করা হবে বলে জানান।

আলোচনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন, ২নং ওয়ার্ডের কমিশনার মহসিন আলম, রেড ক্রিসেন্ট সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, সাংবাদিক আলপনা বেগম, রেড ক্রিসেন্টের যুব প্রধান এসএম জিল্লুর রহমান রাজীবসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ.কে.এম. মানিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. আল আমিন হোসাইন, মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম, মধুমাছি কচিকাঁচা মেলার সম্পাদক এ.টি.এম.এ রাজ্জাক, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আবু নাসের তালুকদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এসএম আরিফুল হোসেন পুতুল, রেড ক্রিসেন্ট নেত্রকোনা ইউনিটের (ইউএলও) রুমা আক্তারসহ রেড ক্রিসেন্ট ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত