চট্টগ্রামের মিরসরাইয়ের হিংগুলী ইউনিয়নে ৪৯ মুক্তিযোদ্ধা ও ৯ রত্নগর্ভা মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলার হিংগুলী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওই সংবর্ধনা দেওয়া হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোনা মিয়া সওদাগরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
কবি দাউদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।
আলোচনা শেষে হিংগুলী ইউনিয়নের ৪৯ মুক্তিযোদ্ধা, ৯ রতœগর্ভা, ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, দুই পৌরসভার মেয়র, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ উপজেলার দুই শতাধিক গুণিজনকে অতিথিরা সম্মামনা ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে গত চার মাসব্যাপী অনুষ্ঠিত ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু খেলায় বিজয়ীদের ট্রফি দেওয়া হয়।
