একসঙ্গে আমরা শক্তিশালী: সাকিবের জন্মদিনে শিশির

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:০৯ এএম

জন্মদিনে সাকিব আল হাসানকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন বার্তা পোস্ট করলেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। সাকিবকে শক্তিশালী মানুষ উল্লেখ করে বলেছেন, সফলতার জন্য যত যুদ্ধই করতে হোক তা সাকিবের কাছে কিছুই নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের কিছু মন্তব্য বিতর্কের জন্ম দেয়। এর মাঝেই বুধবার ৩৪ পূর্ণ করে ৩৫-এ পা দিয়েছেন সাকিব।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে শিশির লিখেন, ‘শুভ জন্মদিন আমার প্রিয় স্বামী, আমার জানামতে সবচেয়ে শক্তিশালী মানুষ। তোমার সফলতা ও বিজয়ী হতে শেষ দিন পর্যন্ত কত যুদ্ধ তোমাকে করতে হবে তা কোনো ব্যাপার নয়। আমি তোমাকে ভালোবাসি এবং সব সময় তোমার পাশে থাকব। একসঙ্গে আমরা শক্তিশালী। আলহামদুলিল্লাহ।’

দুই কন্যার পর গত ১৬ মার্চ পুত্র সন্তানের বাবা হন সাকিব। এ সময়টায় স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নেন সাকিব। তবে সোমবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। বুধবার নিজের জন্মদিনে আইপিএলের জন্য নিজেকে তৈরি করতে ঘাম ঝরিয়েছেন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত