চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত পুলিশ, ২ ছিনতাইকারী গুলিবিদ্ধ

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৬:৫৮ এএম

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর ছোট কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আটক করতে গিয়ে তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন আকবর শাহ থানার এসআই সুপল কুমার দাশ, ইসমাইল হোসেন ও এএসআই নিখিল চন্দ্র দাশ।

গুলিবিদ্ধ ছিনতাইকারীরা হলো ইমাম হোসেন (৩৫) ও আরাফাত হোসেন সুমন (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বলেন, ইমাম ও আরাফাতকে আটক করতে অভিযানে যায় পুলিশ। ইমাম পুলিশের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার নামে ১৪টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার ইমামের নেতৃত্বে ছিনতাইকারীরা সিএনজি অটোরিকশায় বের হয়েছে জানতে পেরে তাদের আটক করার জন্য অভিযানে নামে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত