স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ফ্রি হেলথ ক্যাম্পেইন ‘দ্য ইউনিক ৯৮’ এর

আপডেট : ২৭ মার্চ ২০২১, ০৫:২৩ পিএম

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘দ্য ইউনিক ৯৮’ বিনামূল্যে হেলথ ক্যাম্পেইনের আয়োজন করে। কর্মসূচির আওতায় ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।

দুস্থ ও গরিব রোগীদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১৯৯৮ সালের এসএসসি পাসকৃত বন্ধুরা ও তাদের সংগঠন ‘দ্য ইউনিক ৯৮’।

দ্য ইউনিক ৯৮ বিশ্বাস করে সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত জনগোষ্ঠীর সঠিক জীবনমান ও মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব।

এই মূল্যবোধ থেকে ‘দ্য ইউনিক ৯৮’ স্বাস্থ্যসেবা নিয়ে ঢাকার রায়েরবাজারের টালি অফিস মোড়ে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবার আয়োজন করেছে।

হেলথ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্যানেল মেয়র এবং ১৪নং ওয়ার্ড কমিশনার হাজী ইলিয়াসুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন, ১৪, ১৫ ও ১৮নং ওয়ার্ড কমিশনার শিরিন গাফ্ফার, সাবেক কমিশনার আমজাদ হোসেন মিয়া, ডা. মো. মেহেদী হাসান, নূর-ই আলম ভূঁইয়া, ডা. জাবির, ডা. নন্দিতা দাশ, মোহাম্মদ সবুজ সরকার, মোহাম্মদ জিয়াউল ইসলাম, রোকেয়া মুন্নি, মো. মুরাদ হোসেন এবং ১৯৯৮ সালের এসএসসি পাসকৃত বন্ধুরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত