সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাপার বছরব্যাপী অনুষ্ঠান

আপডেট : ২৯ মার্চ ২০২১, ০১:৫৯ এএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করবে জাতীয় পার্টি (জাপা)। এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বিকেল ৩টায় যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারে বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গতকাল রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাপা মহাসচিব ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু। অনুষ্ঠেয় আলোচনা সভায় অংশ নেবেন পার্টির শীর্ষ নেতারা। জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের নির্দেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন জাতীয় সাংস্কৃতিক পার্টির সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত