বিএনপির সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বৃহস্পতিবার যৌথভাবে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে।
মঙ্গলবার তিন সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার দেশব্যাপী জেলা ও মহানগরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে যৌথ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুক এবং ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে সব পর্যায়ের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
