হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দোলযাত্রা (হোলি) ও মুসলমান সম্প্রদায়ের পবিত্র শবেবরাত উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে টানা দুদিন পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ।
বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফএজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, ছুটি থাকায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকে। তবে বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম শুরু হবে।
