হোয়াইটওয়াশ এড়াতে ১০ ওভারে বাংলাদেশের চাই ১৪২

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ০৩:০৯ পিএম

বৃষ্টিভেজা সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে পাহাড় লক্ষ্য দাঁড় করাল নিউজিল্যান্ড।

১০ ওভারে নেমে আসা ম্যাচটায় টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রানের পুঁজি গড়ে কিউইরা। অর্থাৎ জিততে হলে ১৪২ রান করতে হবে টাইগারদের।

প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ১২টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টিতে নির্ধারিত সময়ে টস হতে পারেনি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৫ মিনিটে টস হয়েছে। খেলা শুরু হয়েছে ২ টা ১০ মিনিটে।

বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালান মাত্র তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ওপেনার ফিন এলেন। দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৭১ রান করেন তিনি ১০ চার ও ৩ ছক্কায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিটি করেছেন তিনি ১৮ বলে। আরেক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ৪৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত