করোনা: গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০৯:৩৮ পিএম

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনায় আগামী দুই সপ্তাহ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

শুক্রবার সন্ধ্যায় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পরিস্থিতির অবনতি হলে বন্ধের সময়সীমা আরও বাড়তে পারে ।

এর আগে, গত বছরের ২০ মার্চ পার্কটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে একই বছরের ১ নভেম্বর দর্শনার্থীদের জন্য পুনরায় কর্তৃপক্ষ পার্কটি খুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত