শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৩:৩০ পিএম

শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২৭) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই এলাকার মনর উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আল-আমিন ও চরবসন্তী এলাকার রতন মিয়া শনিবার সকালে থেকে স্থানীয় হাফিজ উদ্দিনের ঘরে বিদ্যুতের লাইন সংযোগের কাজ করছিলেন। হঠাৎ দুপুরে অসাবধানতাবশত আল-আমিন বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা আরও জানায়, আল-আমিন বিদ্যুৎ শ্রমিক হিসেবে কাজ করলেও তার কোনো প্রশিক্ষণ ছিল না। তিনি চরবসন্তী এলাকার বিদ্যুৎ শ্রমিক রতন মিয়ার সহকারী হিসেবে কাজ শিখতেছিলেন।

চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অসাবধানতার কারণে আল-আমিন বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সবাইকে সাবধানে কাজ করারও অনুরোধ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত