ফেন্সিংয়ে মেয়েদের সেবারে ফাতেমা মুজিবই সেরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৮:১৮ পিএম

বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনের নারী সেবার ইভেন্টে স্বর্ণ জিতলেন বাংলাদেশ নৌবাহিনীর ফাতেমা মুজিব।

শনিবার অনুষ্ঠিত এই ইভেন্টের ফাইনালে নৌবাহিনীর আরেক ফেন্সার চাঁদনি আক্তারকে ১৫-১৪ পয়েন্টে হারিয়েছেন ফাতেমা। এই প্রথমবারের মতো বাংলাদেশ গেমসে অংশ নিয়ে স্বর্ণ জিতলেন তিনি।

২০১৯ সালে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসেও এই ইভেন্টে স্বর্ণ জেতেন ফাতেমা। এসএ গেমসে সেবারই প্রথম যুক্ত হয়েছিল ফেন্সিং। আর ফাতেমা প্রথমবার বিদেশের কোনো প্রতিযোগিতায় অংশ নেন এসএ গেমস দিয়ে। প্রথমবারেই করেন বাজিমাত।

এরপর করোনা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপেও মেয়েদের সেবারে স্বর্ণ জিতেন ফাতেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত