মাদারীপুরে তরুণ চাঁদপুরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১২:২৭ এএম

চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের চার দিন পর তিন বছর বয়সী শিশু জারার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার রাজারগাঁওয়ের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৩০ মার্চ নিজবাড়ি থেকে নিখোঁজ হয় সে। জারা রাজারগাঁওয়ের মাসুদ আলমের মেয়ে।

জানা যায়, মাসুদ আলম ঢাকায় একটি বেসরকারি চাকরি করেন। কয়েকদিন আগে তিনি সপরিবারে গ্রামের বাড়ি বেড়াতে এলে ৩০ মার্চ বিকেলে খেলার সময় নিখোঁজ হয় জারা। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই দিন রাতে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন মাসুদ আলম। এরপর গতকাল বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতরে মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

অপরদিকে, মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত এক তরুণের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে বাংলাবাজার লঞ্চ ঘাটের তিন নম্বর পন্টুনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।  নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, লাশটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ২৮/২৯ বছর বয়স হবে তরুণের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত