ঝালকাঠিতে নারী দলবদ্ধ ধর্ষণ- ভিডিও ধারণের অভিযোগে মামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ০৪:০১ পিএম

ঝালকাঠির কাঠালিয়ায় এক নারীকে (৪৫) দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে মোবাইল ছিনিয়ে নিয়ে ঘর ছাড়া করার হুমকির অভিযোগে থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী।

রবিবার রাতে কাঠালিয়া থানায় অভিযুক্ত মাইদুল খলিফা ও রফিক নামে দুইজনের নাম উল্লেখ করে ভুক্তভোগী নারীর মামলা দায়েরের পর রাতেই এক অভিযুক্ত রফিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রফিক উপজেলার কচুয়া গ্রামের আ. সাত্তারের ছেলে এবং মাইদুল খলিফা শৌলজালিয়া গ্রামের আ. মালেক খলিফার ছেলে।

অভিযোগে জানা যায়, উপজেলার শৌলজালিয়া গ্রামে নির্মিত আবাসনে সরকারিভাবে বরাদ্দ পেয়ে ৯নং ঘরে বসবাস করছেন স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূ।

ঘরের বাইরে লোক আছে এমন অজুহাতে গত ৩১ মার্চ বুধবার রাত দুইটার দিকে মাইদুল খলিফা পরিচয়ে একজন ঘরের দরজায় খুলতে বলেন।

মাইদুল খলিফা আবাসনের বাসিন্দা হওয়ায় পূর্ব পরিচিতির কারণে দরজা খুলে দিলে রফিক ও মাইদুল ঘরে প্রবেশ করে।

এরপর ঘরের দরজা বন্ধ করে প্রথমে মাইদুল ও পরে রফিক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এবং একজন আরেকজনের ধর্ষণের ভিডিও ধারণ করে।

ধর্ষণের কথা কাউকে জানালে ধর্ষণের ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয় এবং কারও কাছে রাতে যাতে ফোন করে বিষয়টি জানাতে না পারে সে জন্য ধর্ষিতা গৃহবধূর মোবাইল ফোনটি নিয়ে যায় অভিযুক্তরা।

ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে ওই নারীকে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন ওই নারী।

কাঁঠালিয়া থানা ওসি পুলক চন্দ্র রায় বলেন, নির্যাতিত গৃহবধূ অভিযোগ নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন। পরে নির্বাহী কর্মকর্তা অভিযোগসহ গৃহবধূকে আমার কাছে পাঠালে গৃহবধূর বক্তব্য শুনে থানায় এজাহার গ্রহণ করি এবং রাতেই মামলায় এজাহারভুক্ত আসামি রফিক নামে একজনকে গ্রেপ্তার করি।

গৃহবধূকে সকালে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত