শাল্লায় খাসজমিরধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১১:২৮ পিএম

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খাসজমির ধান কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।

গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শাল্লা উপজেলার আটগাঁওয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের আলী আমজদ এবং একই গ্রামের সন্তু মিয়ার মধ্যে খাসজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল দুপুরে খাসজমির ধান কাটা নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত