বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের ফেন্সিং ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মোট ১২টি ইভেন্টের ৭টিতেই তারা জিতেছে স্বর্ণ পদক। নিজেদের সংগ্রহে যোগ করেছেন আরো ৩টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফেন্সিং ডিসিপ্লিনের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহন করে মোট ৯টি দল। তবে ইভেন্টের পদক তালিকার শীর্ষ স্থান দখলের লড়াইটা হয়েছে মূলত বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ আনসারের মধ্যে।
নৌ বাহিনীর ফেন্সাররা বেশ কটি ইভেন্টে আনসারের ফেন্সারদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সাফল্য পান।
সোমবার ফেন্সিং ডিসিপ্লিনের শেষ দিনে ইভেন্ট ছিল দুটি। মহিলাদের ইপি দলগত ও পুরুষদের স্যাবর দলগত। বাংলাদেশ আনসারের ফেন্সাররা জিতেছেন মহিলাদের ইপি দলগত ইভেন্টের স্বর্ণ। বাংলাদেশ সেনাবাহিনী জিতেছে রৌপ্য পদক আর ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।
শেষ ইভেন্ট মহিলাদের দলগত স্যাবরে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ আনসার জিতেছে রৌপ্য ও ব্রোঞ্জ গদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ।
