অস্ত্রের মুখে জিম্মি করে নারীকে দল বেঁধে ধর্ষণ

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:০৫ এএম

গোপালগঞ্জের মুকসুদপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে গোবিন্দপুর ইউনিয়নের কদমপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বজনদের দাবি, ধর্ষণের পর ওই নারীর কাছ থেকে মোবাইল ফোন ও ঘরে থাকা নগদ ৯ হাজার টাকাও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি মামলা করেন নির্যাতিতার স্বামী। 

অভিযুক্তরা হলো একই উপজেলার কদমপুর গ্রামের গফুর শেখের ছেলে হেমায়েত (৩৫), নান্নু শেখের ছেলে বশির শেখ (২৫) ও মনির মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২৩)।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারীর স্বামী মুকসুদপুর শহরের একটি রেস্টুরেন্টে বাবুর্চি হিসেবে কাজ করেন। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। ওই সময় মেয়েলি কণ্ঠে ওই নারীকে ডেকে তার ঘরের দরজা খুলতে বলে অভিযুক্তরা। এরপর ঘরে থাকা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে তাকে দল বেঁধে পালাক্রমে ধর্ষণের পর পালিয়ে যায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত