আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ০১:০৫ এএম

সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আইএসপিআর জানায়, আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি) এবং পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ছাত্রছাত্রীদের ভর্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন নির্ধারিত তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত