মাটি কাটার মেশিনের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১১:২৭ পিএম

পঞ্চগড়ের বোদায় মাটির মন্ড তৈরির মেশিনের ধাক্কায় শুকুর আলী (৩২) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের কুমপুকুরী এলাকার এসএসবি নামে একটি ইটভাটায় এ ঘটনা ঘটে। শুকুর আলী পাঁচপীর ইউনিয়নের হেলা আমতলা বাগানিয়াপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।

বোদা থানার ওসি আবু সাঈদ জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত