হাসপাতাল ছেড়ে বাসায় আইসোলেশনে আবুল হায়াত

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১২:১৩ এএম

করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেতা আবুল হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে৷ আগের চেয়ে অনেক ভালো আছেন। তাই হাসপাতাল ছেড়ে বাসায় ফিরছেন এই অভিনেতা। মঙ্গলবার বিকেল ৫টার দিকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে দিয়েছেন আবুল হায়াতকে। সেগুলো বাসাতেই ঠিকঠাকভাবে খেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি।

তবে আবুল হায়াত জানান, তার করোনা নেগেটিভ হয়নি এখনো৷ চিকিৎসকের পরামর্শে বাড়ি ফিরলেও থাকবেন আইসোলেটেড হয়ে।

আবুল হায়াতের ছোট মেয়ে নাতাশা হায়াত জানান, ‘এখনো তার করোনা পজিটিভ এসেছে৷ তবে শরীরে কোনো সমস্যা নেই। চিকিৎসকরা আশা করছেন দুই একদিনের মধ্যেই করোনাও সেরে যাবে৷ তাই বাসায় নিয়ে যাচ্ছি৷ বাসায় আইসোলেশনে থাকবেন৷ দোয়া করবেন সবাই।'

প্রসঙ্গত, করোনাভাইরাস শনাক্তের পর গত বুধবার (৩১ মার্চ) আবুল হায়াতকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দুই দফায় দেয়া প্লাজমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত