যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১১:৫২ পিএম

নীলফামারীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. সিরাজ (৪৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সংগলশী ইউনিয়নের বোচাপাড়া গ্রামের একটি ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ।

সিরাজ রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ মহেশা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তার সিরাজ নিজেকে গোলাম মোস্তাফিজুর রহমান নামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পরিচয়ে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুুুুুুুষের কাছ থেকে অর্থ হাতিয়ে প্রতারণা করছিল।

পুলিশ সুপার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম ও অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে সিরাজের নামে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত