জাতীয়দাবাদী ছাত্রদলের গাজীপুর জেলা ও মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। প্রায় ১৮ বছর পর ৪০৭ সদস্যবিশিষ্ট গাজীপুর জেলা ছাত্রদলের কমিটি এবং ৩৫৩ সদস্যবিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল মঙ্গলবার এ কমিটির অনুমোদন দেন।
জেলা ছাত্রদল নেতা সম্রাট ভূঁইয়াকে সভাপতি, ইয়াসিন মোল্লাকে সাধারণ সম্পাদক ও বেলায়েত হোসেন মোড়লকে সাংগঠনিক সম্পাদক করে প্রায় ১৮ বছর পর ৪০৭ সদস্যের গাজীপুর জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মো. জাহাঙ্গীর আলমকে সভাপতি, এস এম ইমরান রেজাকে সাধারণ সম্পাদক ও সৈয়দ ফরহাদ বিন ফয়েজ প্রবালকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫৩ সদস্যের গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।
