ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। বৃহস্পতিবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, সাবেক ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের একজন নিষ্ঠাবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও গবেষক ছিলেন।
অধ্যাপক ড. গালিব আহসান খান গতকাল সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। বিজ্ঞপ্তি।
