নরসিংদীর মনোহরদী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় উপজেলা তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মনোহরদী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল হাসান ইমন আলমকে আহ্বায়ক ও সদস্য নাজমুল কবিরকে যুগ্ম-আহ্বায়ক করে ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশে জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টু ও সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তিন মাসের জন্য উপজেলা ছাত্রলীগের এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন আহাদুল্লাহ মিয়া, জাহেদুর ইসলাম ভূইয়া পনিক, জহিরুল ইসলাম জুয়েল, শেখ রাফাত, শরিফুল ইসলাম ও আশরাফুর ইসলাম ভূইয়া নিশাদ। সদস্য হলেন সোহেল রানা, শরিফুল ইসলাম, তুহিন ভূইয়া, আল ইমরান তারেক, সাইফুল ইসলাম নিপুণ, মহসিন মিয়া, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান সুমন, গোলাম মোস্তফা সরকার, খলিলুর রহমান তন্ময়, মোফাজ্জল হোসেন, শরিফ হাসান, এবি এম শাকিল, আল ফাহাদ নিবীর, রাকিবুল হাসান, শিশির চৌধুরী, রাকিবুর হাসান রাহাদ, তৌফিকুল ইসলাম সুমন, শফিকুল ইসলাম , নাদিম মিয়া, এহসানুল হক পিয়াল, সেলিম মিয়া, আশরাফুল ইসলাম সুজন ও ডলার আহমেদ।
