লেফটেন্যান্ট কর্নেল ও মেরিন অফিসার পরিচয়ে প্রতারণা

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০১:০৬ এএম

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও মেরিন অফিসার পরিচয়দানকারী নারীসহ তিন প্রতারককে আটক করেছে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুুরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরের ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হালিম মাদবরের বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন খুলনা পাইকগাছার রবিউল ইসলামের ছেলে মাসুদ পারভেজ (২৯), বরগুনার আবদুল আজিজ হাওলাদারের ছেলে শাহীন (৩২) ও শাহিনের স্ত্রী শিরিন বেগম (২৬)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, তিন প্রতারক সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের হালিম মাদবরের ছেলে রনি হোসাইনকে চাকরি দেওয়ার কথা বলে তাদের বাড়িতে অবস্থান করছিলেন। প্রায় এক সপ্তাহ অবস্থান করে বিভিন্ন অজুহাতে ২০ হাজার টাকা নেন। পরে হালিম মাদবরের সন্দেহ হলে শনিবার সকালে পুলিশকে খবর দেওয়া হয়।

মাদারীপুর সদর মডেল থানার এএসআই আনিচ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে ভুয়া আইডি কার্ড ও বেশকিছু ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত