সুপ্রিম কোর্ট বারের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩১ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২১-২২ মেয়াদের নবনির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সাধারণ সভা শেষে পুরনো কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান হয়। বিদায়ী ও নতুন কমিটির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তরে আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সমিতির নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু শারীরিক কিংবা ভার্চুয়ালি উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সুপ্রিম কোর্ট বারের বিদায়ী সভাপতি ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।

সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টানা দুই দিন ভোটগ্রহণ শেষে গত ১২ মার্চ ফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এবং সম্পাদক পদে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নির্বাচিত হন। নির্বাচনে ১৪টি পদের মধ্যে সরকার সমর্থিতরা আটটি পদে এবং বিএনপি সমর্থিতরা ছয়টি পদে বিজয়ী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত