ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথমন্ত্রী

স্বাধীনতাবিরোধীরা রেলওয়ে স্টেশনে তান্ডব চালিয়েছে

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০১:৩৩ এএম

স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি, জামায়াত ও হেফাজওত ইসলাম ব্রাহ্মণবাড়িয়ায় তা-ব চালিয়েছে বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। গতকাল সোমবার দুপুর আড়াইটায় হেফাজত তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া  রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, ২০১৩-২০১৪ সালে দেশকে জ্বালিয়ে-পুড়িয়ে যারা ছারখার করেছিল তারা এই একই শক্তি। এই আক্রমণ সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে। কাজেই বোঝা যাচ্ছে এরা স্বাধীনতাবিরোধী শক্তি। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। যারা এগুলোর সঙ্গে জড়িত অবশ্যই তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত