আশুলিয়ায় মিনি ক্যাসিনো, ২৫ জুয়াড়ি গ্রেপ্তার

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০৫:৪১ পিএম

সাভারে র‌্যাবের অভিযানে আশুলিয়া এলাকার একটি মিনি ক্যাসিনোর আসর থেকে ২৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মিনি ক্যাসিনোর সন্ধান পাওয়া যায়। সেখানে জুয়ার আসর থেকে ছয় সেট প্লেয়িং কার্ডসহ একটি ইলেকট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল এবং নগদ ৯৩ হাজার টাকাসহ ২৫ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের মো. মোতালেব (১৯), মো. আলমগীর (২৫), নাটোরের মো. জহিরুল ইসলাম (৩৮), নওগাঁর মো. সবুর মণ্ডল (৪০), মো. রাজু (২৮), সাজ্জাদ হোসেন (৪০), মো. রহিদুল বাঘ (২৫), মো. আবুল কালাম (৩৯), তৌফিক হোসেন (২৬), নোয়াখালীর মো. জাকির হোসেন (২৮), মাদারীপুরের মো. ইলিয়াস (৩২), মো. আজিজুল (৩৫), গোপালগঞ্জের মো. কামাল শিকদার (৩৫), মো. সোহাগ লস্কর (২৯), মো. রবিউল ইসলাম (৩৬), পিরোজপুরের মো. আবুল হোসেন (২৬), কুড়িগ্রামের মো. রিপন মিয়া (৪০), জামালপুরের মো. মিলন রায় (৪৫), রাজশাহীর শহিদ প্রামাণিক (৩৫), রবিউল হোসেন (৪০), বগুড়ার মো. বেলাল শেখ (৪৫),‌ ঢাকার মো. শাহ আলম (৪৫), জয়পুরহাটের মো. সাগর (২০), কুমিল্লার মো. মজিবুর রহমান (২০) এবং গাইবান্ধার মো. সোহেল (১৮)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল সজল বলেন, গ্রেপ্তারকৃত জুয়ারিরা অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত