ভার্চুয়ালি মতবিনিময়ে তাজুল

স্বাস্থ্যবিধি মেনে চলমান উন্নয়নকাজ অব্যাহত রাখুন

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:২৬ এএম

করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে চলমান উন্নয়ন কর্মকা- অব্যাহত রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এলজিইডির মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। নিজ কর্মক্ষেত্র এলাকা ত্যাগ না করতে এবং অতিপ্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাসায় থেকে কাজ করার নির্দেশ দেন মন্ত্রী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, এলজিইডি, ডিপিএইচইসহ স্থানীয় সরকার বিভাগের অধীন সকল প্রতিষ্ঠান দেশের সামগ্রিক উন্নতির চালিকাশক্তি হিসেবে বিবেচিত। সামাজিক দূরত্ব বজায় রেখে যেহেতু নির্মাণকাজ করা যায় সেজন্য এটি অব্যাহত রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত