গাজীপুরে বেতনের দাবিতে বিক্ষোভ কারখানা শ্রমিকদের

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০১:২৬ এএম

বকেয়া বেতন-ভাতার দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে কারখানার শ্রমিকেরা। গাজীপুরা সাতাঈশ বাগানবাড়ি এলাকায় ট্রাউজার ল্যান্ড লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা সকাল ১০ থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও কারখানার কর্তৃপক্ষের কথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছেড়ে দেয়। বেলা ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কিছুটা স্বাভাবিক হয়।

পুলিশ ও কারখানাটির শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছে। ১৩ এপ্রিল পার হলেও এখনো পুরো বেতন বাকি রয়েছে। গতকাল মঙ্গলবার তাদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে বেতন না দেওয়ায় এক ঘণ্টা অপেক্ষা করে শ্রমিকরা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরা এলাকায় টাউজার লাইন কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে কারখানার মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের প্রতিনিধি ও পুলিশের কথা হয়।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতসসহ গত তিন মাসের বেতন বকেয়া পড়ে আছে। কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে একাধিকবার আশ্বাস দিলেও বেতন পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত