হেফাজতের ঢাকা মহানগর সহ-সভাপতি জুবায়ের গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ০৮:৪৯ পিএম

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি জুবায়ের আহমদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার বিকেলে জুবায়ের আহমদকে তার লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে মতিঝিলে এবং সম্প্রতি দেশজুড়ে হেফাজতের তাণ্ডবে ঘটনায় তিনি জড়িত ছিলেন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় তার সম্পৃক্ততা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জুবায়ের বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন বলে জানা গেছে।

জুবায়ের বাংলাদেশে ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর বড় জামাতা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত