ঢাকাই শোবিজের আলোচিত তারকা দম্পতি অভিনেতা আলমগীর ও গায়িকা রুনা লায়লা করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন। সঙ্গে ছিলেন তাদের পরিবারের কয়েকজন সদস্যা।
এর মাধ্যমে তারা টিকাকরণের চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছেন।
জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে আলমগীর ও রুনা লায়লা টিকা গ্রহণ করেন।
তাদের সঙ্গে একইভাবে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ।
গত ১৪ ফেব্রুয়ারি আলমগীর-রুনা দম্পতি সপরিবারে করোনাভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
