এক দিনে দেড় লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের টিকা নিলেন

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০২:১৮ এএম

করোনাভাইরাস প্রতিরোধে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার এক দিনে ১ লাখ ৫১ হাজার ৯৮৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৯৫ হাজার ২৩৯ ও নারী ৫৬ হাজার ৭৪৯ জন।

এদিকে দ্বিতীয় ডোজের মধ্যে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চলছে। গতকাল ১৬ হাজার ৭৮৪ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৫৯০ ও নারী ৬ হাজার ১৯৪ জন। দেশে এখন পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৭৮ হাজার ৬৮৬ জন। এর মধ্যে পুরুষ ৩৫ লাখ ৮৪ হাজার ৩৬ ও নারী ২১ লাখ ৯৪ হাজার ৬৫০ জন।

এখন পর্যন্ত টিকাগ্রহীতাদের মধ্যে সামান্য পাশর্^প্রতিক্রিয়ার তথ্য জানিয়েছেন ৯৮১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় পাশর্^প্রতিক্রিয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। গতকাল টিকাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪৯ হাজার ৩১ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া ময়মনসিংহে ৬ হাজার ৭৯৪, চট্টগ্রামে ৩৪ হাজার ২৬৮, রাজশাহীতে ১৪ হাজার ২১২, রংপুরে ১৩ হাজার ১৯৪, খুলনায় ১৯ হাজার ৬৮, বরিশালে ৭ হাজার ৮০৯ ও সিলেটে ৭ হাজার ৬১২ জন টিকা নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত