যৌন নির্যাতনে ব্যর্থ হয়ে পথশিশুকে হত্যা করে রুবেল

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৩:৪১ এএম

যৌন নির্যাতনে ব্যর্থ হয়েই ১০ বছরের পথশিশু আহাদকে হত্যা করে মোহাম্মদ আলী রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, রুবেল মাদকাসক্ত।

গত রবিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রুবেল দায় স্বীকার করেছে বলে জানিয়েছে উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) খন্দকার রেজাউল হাসান।

তিনি বলেন, ২৪ এপ্রিল রাতে ভবঘুরে মোহাম্মদ আলী রুবেল মাদকের নেশায় আসক্ত হয়ে পথশিশু আহাদকে বিমানবন্দর থানা এলাকার বলাকা ভবনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে ডাম্পিং এলাকায় অন্ধকারে নিয়ে যায়। সেখানে আহাদকে যৌন নির্যাতনের চেষ্টা করলে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বড় একটি ইট দিয়ে তার মাথায় তিনবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখানে তাকে লোহার পাতের নিচে গর্তে ফেলে লতাপাতা ও আবর্জনা দিয়ে ঢেকে রেখে রুবেল পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত