অধস্তন ভার্চুয়াল আদালত হতে ১৮,৬৪৯ আসামির জামিন

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০২:০১ পিএম

সারাদেশে অধস্তন ভার্চুয়াল আদালত হতে ১৮ হাজার ৬৪৯ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন।

সুপ্রিকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বাসস-কে এ তথ্য জানান।

তিনি বলেন, মহামারী করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর দশ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়েছেন মোট ১৮ হাজার ৬৪৯ জন আসামি। এ সময়ে ৩৩ হাজার ৫২৩টি আবেদন নিষ্পত্তি হয়েছে।

সাইফুর রহমান জানান, রবিবার সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ২৩টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৫৯৩ জন হাজতি জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ১০ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত