প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কেইলর নাভাস। কোস্টারিকান গোলরক্ষক পার্ক দে প্রিন্সেসে থাকবেন ২০২৪ সাল পর্যন্ত।
পিএসজির গোলপোস্টের নিচে কোচ মাউসিরিও পচেত্তিনোর প্রথম পছন্দ নাভাস। চলতি মৌসুমে ৩৪ বছর বয়সী গোলরক্ষক সব প্রতিযোগিতা মিলিয়ে মাঠে নেমেছেন ৩৭ ম্যাচে।
পিএসজির সঙ্গে নাভাসের আগের চুক্তি ছিল ২০২২/২৩ মৌসুম পর্যন্ত। এবার আরও ১২ মাসের জন্য ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন তিনি। কোস্টারিকান গোলরক্ষকের সঙ্গে চুক্তি নবায়নের পর পিএসজি প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি বলেন, ‘কেইলর নাভাসের সঙ্গে চুক্তি বাড়িয়ে আমরা উচ্ছ্বসিত।’
তিনি আরও বলেন, ‘সে বিশ্বের সেরা গোলরক্ষক। দলকে সে আত্মবিশ্বাসে অনুপ্রাণিত করতে পারে এবং সমর্থকরাও তাকে ভালোবাসে।’
