ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৩:১৭ পিএম

মাদারীপুরের কালকিনির ডাসারে ১০ বছরের এক ছাত্রীকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. বিল্লাল বেপারী (৬০) নামে এক মাদ্রাসা পরিচালককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

অভিযুক্ত বিল্লাল বেপারী কালকিনি উপজেলা পান্তাপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে।

সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করে থানা পুলিশ।

মামলা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ডাসার এলাকার পান্তাপাড়া খাতেমন নেছা হাফেজী মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদ্রাসার পরিচালক বিল্লাল বেপারী।

একপর্যায় মাদ্রাসা পরিচালক বিল্লাল বেপারী ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তার নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এ সময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার বোডিংয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান বিল্লাল বেপারী। বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে অবহিত করে। পরে সোমবার রাতে নির্যাতিতা ছাত্রীর খালা বাদী হয়ে ডাসার থানায় মাদ্রাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামি করে মামলা দায়ের করেন।

 মামলা দায়েরের পরপরই ডাসার থানার এসআই সাহেব আলীর নেতৃত্বে এএসআই কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পান্তাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি বিল্লাল বেপারীকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, আসামি বিল্লালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত