নভেল করোনাভাইরাসে আক্রান্ত এক যুবককে নিজের বেড ছেড়ে দিয়ে বাসায় এসে মৃত্যুবরণ করেছেন ৮৫ বছরের এক বৃদ্ধ। ভারতের নাগপুর হাসপাতালের ঘটনা এটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি নিজে থেকেই চিকিৎসকের কাছে ছুটি চান। বলেন, ‘বয়স ৮৫ হয়ে গেছে আমার। জীবন তো পারই করেছি। তরুণের জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ। দয়া করে আমার বেডটা ওনাকে দিন।’
চিকিৎসকেরা শুরুতে প্রস্তাবে রাজি হননি। পরে ওই বৃদ্ধ নিজের মেয়েকে ডেকে ডাক্তারদের সঙ্গে কথা বলান। এর তিন দিন বাদে বাড়িতে তিনি মারা যান।
বাবার এমন মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন গর্বিত মেয়ে।
তিনি বলেন, ‘২২ তারিখ বাবার প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল। তাই তাকে ইন্দিরা গান্ধী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেষ্টার পর বাবাকে ভর্তি করতে পেরেছিলাম। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে বাবা ফোন করে বাড়ি ফিরে আসেন। বলেছিলেন, যুবকের প্রাণ বাঁচানো জরুরি।’
৮৫ বছরের ওই বৃদ্ধের নাম নারায়ণ দাভালকর। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য।
