টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, শরিফুলের অভিষেক

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১০:২৭ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক লঙ্কানরা। এই টেস্টটিও হবে কেন্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এবাদত হোসেনের বদলে একাদশে আছেন শরিফুল ইসলাম। আজকের ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হবে ১৯ বছর বয়সী এই পেসারের। অন্যদিকে শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক হচ্ছে স্পিনার প্রবীণ জয়াবিক্রমার।

এ ছাড়া চোট পাওয়ায় দ্বিতীয় টেস্টের জন্য লঙ্কানদের স্কোয়াডে নেই লাহিরু কুমারা ও দিলশান মধুশঙ্খ। তাদের পরিবর্তে দলে যোগ দিয়েছেন লক্ষণ সান্দাকান ও চামিকা করুনারত্নে।

একই ভেন্যুতে দুই দলের রান বন্যার সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাশ (উইকেটরক্ষক), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, আবু জয়েদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশানকা, নিরোশান দিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, সুরঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, প্রবীন জয়াবিক্রমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত