শ্রীলঙ্কার ১০ম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে করুনারত্নে

আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১২:১২ পিএম

শ্রীলঙ্কার ১০ম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাব নাম লিখিয়েছেন দিমুথ করুনারত্নে। দেশের হয়ে চতুর্থ দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পা রাখেন তিনি।

কেন্ডির পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে অভিষিক্ত পেসার শরীফুল ইসলামের করা ইনিংসের ১০.৫ ওভারে এক রান নিয়ে ৫০০০ রানে পা রাখেন লঙ্কান অধিনায়ক। তার এই মাইলফলক গড়তে লেগেছে ৭২ টেস্ট ও ১৩৮ ইনিংস। গড় হিসেবে ৩৭.৮৮।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ে নামা স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২২ ওভারে বিনা উইকেটে স্কোরবার্ডে জমা করেছে ৫৪ রান। ব্যাটিংয়ে আছেন দুই ওপেনার করুনারত্নে (২৮) ও লাহিরু থিরিমান্নে (২৪)।

গত মার্চে ৩৩ বছর বয়সে পা দেওয়া করুনারত্নে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দেখা পেয়েছেন ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির। সেই সঙ্গে খেলেন ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত