সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুই বৃদ্ধ খুনের অভিযোগ

আপডেট : ০৪ মে ২০২১, ০৪:২২ পিএম

সাতক্ষীরার তালা ও দেবহাটায় দুই বৃদ্ধকে হত্যার অভিযোগ করেছেন স্বজনরা।

নিহত দুই ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, জমিতে ছাই ফেলাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আম ব্যবসায়ী রফিকুল ইসলামকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ করেছে স্বজনরা।

লাশ উদ্ধার করে দুপুরে সাতক্ষীরা সদরে পাঠানো হয়েছে। স্বজনরা হত্যা মামলা দায়েরের জন্য থানায় অবস্থান করছেন।

এদিকে তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল বলেন, তালা উপজেলার সদর ইউনিয়নের ঘড়েরডাঙ্গা গ্রামে জামাইয়ের বাড়িতে শ্বশুর নজরুল ইসলাম গাজী (৫৫)’র অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

স্বজনরা মৃতদেহে আঘাতের চিহ্ন থাকায় এবং হত্যার অভিযোগ তোলায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে মৃতদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত