অপহরণের শিকার হয়েছিলেন ম্যাকগিল, ফিরেছেন মৃত্যুর মুখ থেকে

আপডেট : ০৫ মে ২০২১, ১০:১২ এএম

গত মাসে সিডনিতে অপহরণের শিকার হয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। পরে অবশ্য এই ভয়ংকর অবস্থা থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

১৪ এপ্রিল এই ঘটনা ঘটে ম্যাকগিলের জীবনে। ৫০ বছর বয়সী সাবেক এই স্পিনারকে অপহরণে যুক্ত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া এই চারজনের বয়স যথাক্রমে ২৭, ২৯, ৪২ ও ৪৬ বছর।

অপরাধীদের গ্রেপ্তারের পর পুলিশ জানায়, বুধবার সিডনি জুড়ে অভিযান চালিয়ে যাদের গ্রেপ্তার করা হলো তা হলো দীর্ঘ ২ সপ্তাহের তদন্তের ফল।

পুলিশ আরও জানায়, ওই দিন রাতে সিডনিতে এক দল লোক ম্যাকগিলকে ঘিরে ধরে অস্ত্রের মুখে জোর করে গাড়িতে তুলে নেয়। তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যাওয়া হয় ব্রিঙ্গেলি নামক স্থানে। এরপর ১ ঘণ্টা পর ম্যাকগিলকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

১৯৯৮ থেকে ২০০৮ পর্যন্ত অস্ট্রেলিয়ার জার্সিতে ৪৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন ম্যাকগিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত