গাজীপুরে ৬০ নারীকে সেলাই মেশিন দিলেন মেয়র

আপডেট : ০৭ মে ২০২১, ০৪:১৪ এএম

গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম তার ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই বিতরণ করেন।

গাজীপুর জেলা জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ও মেয়রের নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণার্থী মহিলাদের মধ্যে সেলাই মেশিন দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত