দাউদকান্দিতে নারীর লেপ-তোষক মোড়ানো লাশ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:২৪ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুঠিয়া এলাকার স্থানীয় মৎস্য প্রকল্প থেকে লেপ-তোষকে মোড়ানো অবস্থায় দাউদকান্দি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিছানার চাদর, বালিশসহ তোষক দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে এখানে সড়কের পাশে লাশ ফেলে গেছে। পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত