পিদিম ফাউন্ডেশনের ভাষ্য

শ্রীপুরে ঋণের কিস্তির জন্য কাউকে চাপ দেওয়া হচ্ছে না

আপডেট : ০৯ মে ২০২১, ১২:২৫ এএম

গাজীপুরের শ্রীপুরে ডোমবাড়িরচালা গ্রামের আবদুল মোতালেবের ছেলে মো. রুবেল মিয়া গত ১ মে বিষপানে আত্মহত্যা করেন। একটি এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রুবেল আত্মহত্যা করেন বলে প্রচার হয়। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পিদিম ফাউন্ডেশন তাদের সদস্য রুবেল মিয়ার আত্মহত্যার ঘটনাটি খতিয়ে দেখে।

পিদিম ফাউন্ডেশনের সিনিয়র পরিচালক হুমায়ুন কবীরের ভাষ্যমতে, রুবেল মিয়ার পরিবার, সমিতির অন্য সদস্য ও এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে রুবেল মিয়া এনজিওর ঋণের টাকার জন্য আত্মহত্যা করেননি। আর ওই এলাকায় অনেকেই এ এনজিও থেকে ঋণ নিয়েছেন কিন্তু ঋণের কিস্তির জন্য করোনাকালে কাউকেই চাপ দেওয়া হচ্ছে না।

এনজিও কর্তৃপক্ষ জানায়, রুবেল মিয়ার স্ত্রী সেলিনা বেগম পিদিম ফাউন্ডেশন পরিচালিত মাস্টারবাড়ী শাখার অধীন সবুজ সমিতির সদস্য। তিনি গত তিন বছর ধরে পিদিম ফাউন্ডেশন থেকে আয়মূলক কাজে ঋণ নিয়ে আসছেন। পুনরায় ঋণ নিতে পূর্বের বকেয়া পরিশোধ করে নতুন করে ঋণ নেওয়ার আবেদন করেন সেলিনা। কিন্তু বকেয়া ঋণ পরিশোধের আগেই তার স্বামী রুবেল মিয়া পারিবারিক জমি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে অভিমানে আত্মহত্যা করেন।

সেলিনা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী বিভিন্ন ব্যক্তি ও এনজিওর কাছে ঋণগ্রস্ত ছিলেন। এ কারণে তিনি বিষণœতায় ভুগছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত