মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে মোংলা বন্দরে আগামীকাল আসছে রেলিজ পতাকাবাহী বিদেশি জাহাজ এমভি ওশান গ্রেস। জাপানের কোবে বন্দর থেকে এবারও ছয়টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে এ জাহাজটি।
বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, এবারও মেট্রোরেলের ছয়টি কোচের ৪৮টি প্যাকেজ আসবে। যার ওজন ২৬৭ মেট্রিক টন। এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে ‘এসপিএম ব্যাংকক’ নামের বিদেশি জাহাজ। ওই সময় বন্দরে খালাস হওয়া ছয়টি বগিই এরই মধ্যে নদীপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী পৌঁছে গেছে বলে জানা গেছে।
রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে। আর বাংলাদেশে এই কোচ আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
