ঢাকা দক্ষিণের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জান আসাদ তার চির প্রতিদ্বন্দ্বী সাবেক কাউন্সিলর এম এ হামিদ খানকে ঈদ উপহার দিয়েছেন।
মঙ্গলবার ঢাকার পরিবাগে হামিদ খানের অফিসে গিয়ে কাউন্সিলর আসাদ তার সঙ্গে ঈদ পূর্ববর্তী সাক্ষাৎ করে পাঞ্জাবি উপহার দেন।
এ সময় সাবেক কাউন্সিলরের কাছে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপারে পরামর্শ গ্রহণ করেন বর্তমান কাউন্সিলর আসাদ। প্রায় এক ঘণ্টা বর্তমান ও সাবেক কাউন্সিলর বৈঠক করেন।
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দুই নেতার এই ঘটনা রাজনীতিতে নজির স্থাপন করেছে। গতবার এই ওয়ার্ডে কাউন্সিলর ছিলেন হামিদ খান।
এ প্রসঙ্গে আসাদ বলেন, আমরা দুজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও আদর্শগত মিল আমাদের রয়েছে। তাছাড়া উনি আমার মুরব্বি। সেই বোধ থেকেই ওনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি।
