২০১৯ ডিসেম্বরে এসএ গেমসে ১০ সোনা জয়ের পর আর আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাননি বাংলাদেশের আর্চাররা। করোনার কারণে দীর্ঘদিন তাদের কর্মকা- সীমাবদ্ধ থেকেছে জাতীয় দলের ক্যাম্প ও ঘরোয়া কিছু আসরে অংশ নেওয়ার মধ্য দিয়েছে। প্রায় দেড় বছর পর ফের রোমান সানাদের সামনে আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণের সুযোগ। সুইজারল্যান্ডের লুজানে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২ আসরে অংশ নিতে ১৬ মে ঢাকা ছাড়বে আট সদস্যের বাংলাদেশ আর্চারি দল। এই আসরটিকে রোমানরা নিচ্ছেন জুনে আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-৩ এর প্রস্তুতি হিসেবে। জার্মানির প্যারিসে সেই আসরে রোমানরা পাবেন টোকিও অলিম্পিকের কোটাপ্লেস অর্জনের শেষ সুযোগ। লুজানে বাংলাদেশসহ মোট ৩৫টি দেশের আর্চাররা অংশ নেবেন। আর্চারি ফেডারেশনের ডেভেলপমেন্ট পার্টনার সিটি গ্রুপ ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
×
